[ দেশজুড়ে ]
মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল এনজিও কর্মীর
ফাইল ছবি
নীলফামারীর সৈয়দপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় মোকছেদুল ইসলাম (৪০) নামে এক এনজিও কর্মকর্তার মৃত্যু হয়েছে।
বুধবার (৫ জুন) বিকালে শহরের বিমানবন্দর সড়কের অফিসার্স কলোনী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোকছেদুল ইসলাম ঠাকুরগাঁওয়ের মধুরামপুর এলাকায় মৃত কামরুল ইসলামের ছেলে ও আশা এনজিওর শাখা ব্র্যাঞ্চে ম্যানেজার।
.png)
প্রদক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বিকালে তিনি মোটরসাইকেলে বিমানবন্দর থেকে পাচঁমাথার দিকে যাচ্ছিলেন। এ সময়ে হঠাৎ বাইসাইকেল আরোহী মোটরসাইকেলের সামনে আসেন। তাকে বাঁচাতে তিনি দ্রুত গতিতে মোটরসাইকেলটি থামাতে গিয়ে এতে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় রাস্তায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/AS
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!