ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টাঙ্গাইলে বাস উল্টে খাদে, আহত ২৫

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১২:২৬, ৬ জুন ২০২৪
টাঙ্গাইলে বাস উল্টে খাদে, আহত ২৫
দুর্ঘটনাকবলিত বাস। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস খাদে পড়ে অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন। 

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে শাহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বৃষ্টির সময় শাহপুর এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পরে বিষয়টি স্থানীয়রা ঘাটাইল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে অবগত করে। এরপর তারা ঘটনাস্থলে গিয়ে লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠায়।

Advertisement

ঘাটাইল থানার এসআই মনির জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২০ থেকে ২৫ যাত্রী আহত হন। পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। তবে এ ঘটনায় কেউ মারা যায়নি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!