ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুয়াকাটায় ভেসে এলো ১০ ফুটের মৃত ডলফিন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১৫, ৬ জুন ২০২৪
কুয়াকাটায় ভেসে এলো ১০ ফুটের মৃত ডলফিন
ছবি: ডেইলি বাংলাদেশ

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে একটি ১০ ফুট লম্বা একরি ইরাবতী ডলফিন ভেসে এসেছে। এর পুরো শরীরে চামড়া উঠানো।

বৃহস্পতিবার সকালে কুয়াকাটা সৈকতের মিরাবাড়ি পয়েন্টে ডলফিনটি দেখতে পায় ডলফিন রক্ষা কমিটির সদস্য আবুল হোসেন রাজু।

জানা যায়, বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। এরমধ্যে ঢেউয়ের সঙ্গে ডলফিনটি তীরে আসতে দেখা যায়। এর শরীরের সম্পূর্ণ উপরে চামড়া উঠানো। দেখে মনে হচ্ছে গত দুই-তিন আগে মারা গেছে। পরে আমি বনবিভাগ ও ইকো-ফিসকে খবর দেই।

Advertisement

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, খবর পাওয়ার পর বনবিভাগ ও ব্লু-গার্ডের সহায়তায় আমাদের সদস্যরা নিরাপদ স্থানে ডলফিনটিকে মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করেছে। এই উপকূলীয় এলাকাজুড়ে আমরা সার্বক্ষণিক ডলফিন নিয়ে কাজ করছি। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি, যেন এই মৃত্যুর সঠিক কারণগুলো খুঁজে বের করা হয়।

বনবিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, আমি ডলফিন রক্ষা কমিটির মাধ্যমে শুনেছি। আমাদের সদস্যদের পাঠিয়ে দ্রুত মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করছি যেন দুর্গন্ধ না ছড়ায়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: কুয়াকাটা
লিংক সফলভাবে কপি হয়েছে!