নিহতরা হলেন- নগরের আকবরশাহ থানার বিশ্বকলোনি এম ব্লক এলাকার জামাল উল্লাহর ছেলে মেহেদী হাসান আরিফ ও একই এলাকার ইয়াসিন বাবুলের মেয়ে শারমিন আক্তার।
শারমিন চট্টগ্রাম আইন কলেজের এলএলবি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। আরিফ তার ঘনিষ্ঠ বন্ধু বলে জানা গেছে।
.png)
জানা গেছে, মোটরসাইকেলে আকবরশাহ থেকে কোর্ট বিল্ডিংয়ের উদ্দেশে রওনা হন দুজন। পাহাড়তলী থানার হাক্কানী পেট্রোল পাম্প সংলগ্ন ব্রিজের ওপর পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এরপর গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হয়।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, দুপুরে তাদের হাসপাতালের জরুরি বিভাগে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ দুটি মর্গে রাখা হয়েছে।