বৃহস্পতিবার (৬ জুন) দুপুর ১২টার দিকে টঙ্গী ঘোড়াশাল বাইপাস সড়কের শিমুলিয়া ও নলছটার নামক স্থানের মধ্যবর্তী সড়কে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ইজিবাইক চালক আহসান হাবিব তপরদার ওরফে রবিন (২৬), তার বাড়ি চাঁদপুরে। তিনি স্ত্রী নিয়ে টঙ্গীর গোপালপুরে ভাড়া বাড়িতে থাকতেন ও অপর যাত্রী মেহেদী হাসান (২৫)। তার সম্পর্কে বিস্তারিত পরিচয় জানা যায়নি।
.png)
কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মারুফ আহমেদ জানান, বৃহস্পতিবার দুপুরে চলনবিল পরিবহনের একটি বাস টঙ্গীর দিকে যাচ্ছিল। বাসটি কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের নলছাটা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশায় থাকা এক যাত্রী নিহত ও দুইজন আহত হন। আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে একজন মারা যান।
তিনি আরো বলেন, এ ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এক নারী হাসপাতালে চিকিৎসাধীন। বাসটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।