ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মায়ের কোল থেকে ছিটকে পড়ে প্রাণ গেল শিশুর

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫২, ৬ জুন ২০২৪
মায়ের কোল থেকে ছিটকে পড়ে প্রাণ গেল শিশুর
ফাইল ফটো

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ট্রাক্টরচাপায় আব্দুর রহমান নামে ৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন শিশুটির মা শান্তি বেগম।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের চাচা ইউসুফ আলী জানান, সকালে আব্দুর রহমানকে নিয়ে তার বাবা-মা মোটরসাইকেলযোগে মনাকষা ইউনিয়নের সাহাপাড়া নানির বাড়ি যাচ্ছিলেন। পারচৌকা এলাকায় বিদ্যুতের খুঁটিবাহী একটি ট্রাক্টর তাদের ধাক্কা দিলে শিশু আব্দুর রহমান মায়ের কোল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। তার মা শান্তি বেগমও পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Advertisement

শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!