ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১২:০৮, ৫ জুন ২০২৪
ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের
ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের। ছবি: ডেইলি বাংলাদেশ

খুলনার পাইকগাছায় মোটরসাইকেল ও ইঞ্জিনচালিত ভ্যানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন ভ্যানচালক পাইকগাছার চাঁদখালী ইউপির শাহাপাড়ার ইসমাইল গাজী, মোটরসাইকেল আরোহী গড়ইখালীর হারুন গাইনের ছেলে মাহবুব গাইন ও পাইকগাছা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আবিদুর মাস্টারের ছেলে মো. রিয়াদ।

বুধবার সকাল ১০টার দিকে জেলার পাইকগাছা উপজেলার শিববাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

পাইকগাছা থানার ওসি ওবায়দুর রহমান বলেন, শিববাটি ব্রিজের কাছে মোটরসাইকেল এবং ভ্যানের মধ্যে সংঘর্ষ হয়। এতে ভ্যানচালক ইসমাইল হোসেন এবং মোটরসাইকেল চালক ও আরোহী ঘটনাস্থলেই নিহত হন।

তিনি আরো জানান, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও ভ্যান উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতদের লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: খুলনা
লিংক সফলভাবে কপি হয়েছে!