ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘূর্ণিঝড় রেমা‌লে খুলনায় ১৩ হাজার কৃষক সর্বস্বান্ত

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৩, ৩১ মে ২০২৪
ঘূর্ণিঝড় রেমা‌লে খুলনায় ১৩ হাজার কৃষক সর্বস্বান্ত
ছবি: ডেইলি বাংলাদেশ

ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে খুলনার উপকূলের মানুষের ব্যাপক ক্ষতি হয়েছে। বিপুলসংখ্যক ঘরবাড়ি, গাছপালা বিধ্বস্ত হয়েছে। বাঁধ ভেঙে ভেসে গেছে মাছের ঘের, নষ্ট হয়েছে ফসলের মাঠ। সর্বস্বান্ত হয়েছে ১৩ হাজার ৭৯৬ জন কৃষক। ক্ষতি হয়েছে ৪২ কোটি ৯৮ লাখ ৮৭ হাজার ২৯০ টাকার ফসল।

এ তথ্য নিশ্চিত করেছেন খুলনা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ পরিচালক কাজী জাহাঙ্গীর হোসেন।

খুলনা কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্রে জানা গেছে, ঝড়ে খুলনার উপকূলীয় অঞ্চলের ১৩ হাজার ৭৯৬ জন কৃষকের ১৭ হাজার ৭৯৬ দশমিক ৫০ হেক্টর জমি আক্রান্ত হয়েছে। যার মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে ১ হাজার ৬৮ দশমিক ৪০ হেক্টর জমির ১৫ হাজার ৩৭৮ দশমিক ২০ মেট্রিক টন ফসল। যার মূল্য ৪২ কোটি ৯৮ লাখ ৮৭ হাজার ২৯০ টাকা।

Advertisement

এর মধ্যে ৭৭ জন কৃষকের আউশ ধানের বীজতলার ৫৪ দশমিক ৫০ হেক্টর জমি আক্রান্ত হয়ে ক্ষতি হয়েছে ৭৮ হাজার ৮০০ টাকার, ৩৯ জন কৃষকের ১ হাজার ৭৫২ দশমিক ৫০ হেক্টর জমির আউশের আবাদে ক্ষতি হয়েছে ১১ লাখ ৬৩ হাজার ৪০০ টাকার, ১৩৫ জন কৃষকের আক্রান্ত ১ হাজার ৪৪৭ হেক্টর জমির পাটে ক্ষতি হয়েছে ২৪ লাখ ৯২ হাজার ৮০০ টাকা, ৫ হাজার ৮৪৪ জন কৃষকের আক্রান্ত ৫ হাজার ৭৫৫ হেক্টর জমির সবজিতে ক্ষতি ২৩ কোটি ৮৯ লাখ ২০ হাজার টাকা, ৩৫ জন কৃষকের আক্রান্ত ২১ হেক্টর জমির টমেটোর ক্ষতি ১২ লাখ টাকা, ৭৯১ জন কৃষকের আক্রান্ত ৪৮৫ হেক্টর জমির তিলে ক্ষতি ৫৫ লাখ ৯৩ হাজার ৫০০ টাকা, ৪৫১ জন জন কৃষকের আক্রান্ত ২৭০ হেক্টর জমির মুগ ডালে ক্ষতি ২২ লাখ ৩৬ হাজার ৬৪০ টাকা, ২৮৫ জন কৃষকের আক্রান্ত ১৭৫ হেক্টর জমির মরিচে ক্ষতি ৮৫ লাখ ৭৩ হাজার ৪০০ টাকা।

তবে ৩৩ হেক্টর জমির আদা, ২০৩ হেক্টর জমির হলুদ, ১১৮ হেক্টর জমির তরমুজ, ৭২ হেক্টরের আখ, ৩ হাজার ৭৫০ হেক্টর জমির বোনা আমন ও ৩০ হেক্টর জমির চিনা বাদাম আক্রান্ত হলেও আর্থিক ক্ষতি দেখানো হয়নি।

এছাড়া ২ জন কৃষকের আক্রান্ত ১ দশমিক ৫০ হেক্টর জমির ভুট্টায় ক্ষতি ৬৩ হাজার ৭৫০ টাকা, ৩ হাজার ৮৬৫ জন কৃষকের আক্রান্ত ১ হাজার ৭০৫ হেক্টর জমির আম এর ক্ষতি ১০ কোটি ২৭ লাখ ৫ হাজার ৬০০ টাকা, ৬০ জন কৃষকের আক্রান্ত ৭৭ হেক্টর জমির লিচুতে ক্ষতি ৪০ লাখ টাকা, ৭৬৭ জন কৃষকের আক্রান্ত ৩১০ হেক্টর জমির পেঁপের ক্ষতি ১ কোটি ২৭ লাখ ৫ হাজার টাকা, ১ হাজার ২৩৯ জন কৃষকের আক্রান্ত ৫৪৫ হেক্টর জমির কলার ক্ষতি ২ কোটি ৭২ লাখ ৫৬ হাজার টাকা, ৮১ জন কৃষকের আক্রান্ত ৮৭৭ হেক্টরের পানের ক্ষতি ১ কোটি ৬৫ লাখ ৯৮ হাজার ৪০০ টাকা এবং ১২৫ জন কৃষকের আক্রান্ত ১১৫ হেক্টর জমির অন্যান্য ফসলের ক্ষতি হয়েছে ৬৩ লাখ টাকার।

খুলনা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক কাজী জাহাঙ্গীর হোসেন বলেন, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ফসলের জমির ব্যাপক ক্ষতি হয়েছে। এ সংক্রান্ত চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!