বৃহস্পতিবার সকালে তাদের গ্রেফতার করা হয়। মোর্শেদ খন্দকার ফকির পার্শ্ববর্তী শ্রীবরদী উপজেলার গেরামারা কাকিলাকুড়া গ্রামের আব্দুল্লাহ খন্দকারের ছেলে। অন্যদিকে গ্রেফতার আমীর হোসেন ঝিনাইগাতীর রামেরকুড়া গ্রামের জয়নাল আবেদীন মিস্ত্রীর ছেলে। এদিন গ্রেফতারকৃতদের কাছে থেকে ৫০০ বোতল ফেনসিডিলসহ একটি অটো রিকশা উদ্ধার করা হয়।
ঝিনাইগাতী থানার ওসি বছির আহমেদ বদল জানান, গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার সীমান্ত ঘেষা গজনী ও বাকাকুড়া বাজারের মধ্যবর্তী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৫০০ বোতল ফেনসিডিলসহ মোর্শেদ খন্দকার ফকির এবং আমীর হোসেনকে গ্রেফতার করা হয়। এছাড়া ঘটনার সঙ্গে সম্পৃক্ত আরো ২-৩ জন মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে যায়। উদ্ধারকৃত ফেনসিডিলের দাম আট লাখ টাকা।
.png)
তিনি আরো বলেন, গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।