ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বড় ভাইয়ের পেছনে গেল ছোট ভাই, পরদিন নদীতে ভেসে উঠলো লাশ

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১২:২১, ৭ জুন ২০২৪
বড় ভাইয়ের পেছনে গেল ছোট ভাই, পরদিন নদীতে ভেসে উঠলো লাশ
শিশু আব্দুর রহমান

রাজবাড়ীতে বড় ভাইয়ের পেছনে পেছন গিয়ে লাশ হয়ে ফিরলো আব্দুর রহমান নামে আড়াই বছরের এক শিশু। 

শুক্রবার সকাল ৬টার দিকে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মহাদেবপুর গ্রামের পদ্মা নদী থেকে লাশটি উদ্ধার করে স্থানীয়রা। শিশু আব্দুর রহমান মালয়েশিয়া প্রবাসী বিপ্লব মন্ডলের ছেলে।

মিজানপুর ইউনিয়নের ইউপি সদস্য শফি মন্ডল বলেন, পদ্মা নদীর পাশেই শিশুটির বাড়ি। বৃহস্পতিবার বিকেলে আব্দুর রহমানের বড় ভাই ১০ বছর বয়সী সিমরান নদীতে গোসল করতে যায়। তার পেছন পেছন যায় আব্দুর রহমান। এলাকার কয়েকজন সিমরানের পেছনে রহমানকে যেতে দেখে বিষয়টি গুরুত্ব দেননি। ভেবেছেন বড় ভাইয়ের সঙ্গেই তো যাচ্ছে। তবে রহমানের যাওয়ার বিষয়টি খেয়াল করেনি সিমরান। সিমরান গোসল করে বাড়িতে চলে আসে। 

Advertisement

এরপর থেকে আব্দুর রহমানের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে সিমরানের পেছনে রহমানকে যারা নদীর দিকে যেতে দেখেছে তারা বিষয়টি জানালে নদীতে খোঁজাখুঁজি করা হয়। এছাড়া রাত ১২টা পর্যন্ত নদীর পাড়সহ বিভিন্ন জায়গায় খুঁজেও আব্দুর রহমানকে পাওয়া যায়নি। পরে শুক্রবার সকাল ৬টার দিকে বাড়ির পাশে নদীতে তার লাশ ভাসতে দেখেন জেলেরা। এরপর লাশটি নদী থেকে উদ্ধার করা হয়।

রাজবাড়ী সদর থানার এসআই কামরুল ইসলাম জানান, পদ্মা নদী থেকে শিশুর লাশ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হচ্ছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!