ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গুলিতে ছাত্রলীগকর্মীকে হত্যা, ১৬ জনের বিরুদ্ধে মামলা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০১, ৭ জুন ২০২৪
গুলিতে ছাত্রলীগকর্মীকে হত্যা, ১৬ জনের বিরুদ্ধে মামলা
ছবিতে ছাত্রলীগকর্মী আয়াশ আহমেদ ইজাজ

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগকর্মী আয়াশ আহমেদ ইজাজ হত্যার ঘটনায় ১৬ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) রাতে নিহত ইজাজের পিতা হাজী আমিনুল ইসলাম বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলায় এ মামলা দায়ের করেন।

মামলায় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি জালাল হোসেন খোকাকে ১ নম্বর আসামি ও হাসান আল ফারাবী জয়কে ২ নম্বর আসামি করা হয়েছে। 

নিহত আয়াশ আহমেদ ইজাজ (২৩) জেলা শহরের কলেজপাড়া এলাকার আমিনুল ইসলামের ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের স্নাতক উদ্ভিদবিদ্যা বিভাগার ৩য় বর্ষের ছাত্র ছিলেন। তিনি ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী ও সদ্য সদর উপজেলা পরিষদ নির্বাচনে শাহাদৎ হোসেন শোভনের (আনারস প্রতীক) পক্ষে কাজ করেছিলেন।

Advertisement

মামলার বিষয়টি নিশ্চিত করে শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. আসলাম হোসেন জানান, বৃহস্পতিবার রাতে নিহতের বাবা বাদী হয়ে ১৬ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১৬ জন ছাড়াও অজ্ঞাত আরো ১৫/১৬ জনকে আসামি করা হয়েছে। আসামিদের গ্রেফতার ও আগ্নেয়াস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত আছে।

উল্লেখ্য, ৫ জুন (বুধবার) সন্ধ্যায় জেলা শহরের মিশন প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে চেয়ারম্যান পদে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন শোভন (আনারস প্রতীক) বিজয়ী হওয়ার খবরে সমর্থকরা বিজয় মিছিল বের করেন। মিছিলটি কলেজপাড়া এলাকার খান টাওয়ারের সামনে আসলে আয়াশ আহমেদ ইজাজ গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় তার বন্ধুরা তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। পরে ঢাকা নেয়ার পথে তিনি মারা যান।

জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হাসান আল ফারাবী জয়ের সঙ্গে ছাত্রলীগের কর্মী ইজাজের পূর্ব বিরোধ ছিল। বুধবার সকালে ভোট কেন্দ্রে তাদের মধ্যে তর্ক হয়। সন্ধ্যায় বিজয় মিছিল চলাকালে আবার বিরোধ হলে জয় ইজাজকে গুলি করেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!