এলাকাবাসী জানায়, উপজেলা ধামগড় ইউপির ৪ নম্বর ওয়ার্ডের সদস্য সফুরউদ্দিন শ্বশুরবাড়ি এলাকায় একটি রাস্তা নির্মাণ কাজ শুরু করলেও বাধার মুখে কাজ বন্ধ থাকে।
শনিবার সকালে সফুরউদ্দিন মেম্বার জোরপূর্বক পুনরায় রাস্তার কাজ শুরু করেন। এ সময় মালিভিটা গ্রামে হারুন সরদার তার বাড়ির ওপর দিয়ে রাস্তা দেবেন না বলে বাধা দেন। এ সময় হারুন সরদারের ওপর সফুরউদ্দিন মেম্বার ও তার লোকজন হামলা চালায়।
.png)
হামলার খবর পেয়ে হারুন সরদারের ছেলেরা ও এলাকাবাসী ঘটনাস্থলে এসে সফুরউদ্দিন মেম্বার ও তার ভাই ইউসুফকে গণপিটুনি দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কামতাল তদন্ত কেন্দ্রের এসআই সাফায়েত বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। রাস্তা নিয়ে এলাকাবাসীর সঙ্গে সফুরউদ্দিন মেম্বারের হাতাহাতির ঘটনা ঘটেছে। স্থানীয় চেয়ারম্যান বিষয়টি উভয়পক্ষকে নিয়ে বসে সমাধান করবেন।