ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ছাত্রীকে নিয়ে টানাহেঁচড়া, যে শাস্তি পেলেন যুবক

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩১, ৮ জুন ২০২৪
ছাত্রীকে নিয়ে টানাহেঁচড়া, যে শাস্তি পেলেন যুবক
গ্রেফতারকৃত শিপন মিয়া। ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের হোসেনপুরে স্কুলে যাওয়ার পথে ছাত্রীকে উত্ত্যক্ত করায় শিপন মিয়া নামের এক যুবককে ২২ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার কেশেরা শামসুল ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত করায় তাকে এ কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দ্য মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্ত শিপন মিয়া উপজেলার দক্ষিণ গোবিন্দপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।

Advertisement

জানা গেছে, শনিবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার কেশেরা শামসুল ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রী বিদ্যালয়ে যাওয়ার পথে যুবক শিপন মিয়া ওই ছাত্রীকে অশ্লীল কথাবার্তা ও এক পর্যায়ে টানাহেঁচড়া করেন। এ ঘটনায় স্থানীয় কয়েকজন তাকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দ্য মন্ডলকে খবর দেন। পরে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা প্রমাণ পেয়ে ঐ যুবককে ২২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!