ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খাগড়াছড়িতে বি‌দেশি মদসহ গ্রেফতার ৩

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ২২:৫৪, ৮ জুন ২০২৪
খাগড়াছড়িতে বি‌দেশি মদসহ গ্রেফতার ৩
ছবি: ডেইলি বাংলাদেশ

খাগড়াছড়িতে বালুভ‌র্তি ট্রাকে অভিনব কায়দায় পাচারকালে বিপুল পরিমাণ বিদেশি মদসহ তিন মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। 

শুক্রবার সন্ধ্যায় ডিবি পুলিশ অভিযান প‌রিচালনা ক‌রে খাগড়াছড়ি শহরের মাস্টারপাড়া এলাকা থে‌কে তা‌দের গ্রেফতার করে।

উদ্ধার মাদকের মূল্য প্রায় চার লাখ টাকা। একই সময় পাচার কাজে ব্যবহৃত বালুবোঝাই একটি ট্রাক্টর জব্দ করা হয়েছে। 

Advertisement

শনিবার এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মুক্তা ধর বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় ডিবি পুলিশ পানছড়ি থেকে খাগড়াছড়িগামী একটি বালুবোঝাই ট্রাক্টরে তল্লাশি চালিয়ে বালুর নিচে বস্তাবর্তি ৪টি কার্টনে রক্ষিত ১০৮ বোতল বিদেশি মদ উদ্বার করে।

এ সময় মাদক পাচারকারী চক্রের তিন সদস্য মো. জামাল হোসেন (৪২), মো. আবু সিদ্দিক (৩৫) ও মো. মোবারক হোসেনকে গ্রেফতার করা হয়। তারা সবাই জেলার পানছড়ি উপজেলার বাসিন্দা। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!