ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শ্বশুরবাড়িতে মিলল ৭ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪৬, ৯ জুন ২০২৪
শ্বশুরবাড়িতে মিলল ৭ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ
ফাইল ফটো

পটুয়াখালীর কলাপাড়ায় আমেনা খাতুন নামে ৭ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসবাদের জন্য গৃহবধূর স্বামী শাকিব মৃধাকে (২২) আটক করা হয়েছে।

রোববার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউপির সুলতানগঞ্জ গ্রামে মৃতের শ্বশুর বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

তবে মৃতের পারিবারের অভিযোগ, দুই বছর আগে ধুলাসার গ্রামের বাসিন্দা সাকিবের সঙ্গে আমেনা খাতুনের পারিবারিকভাবে বিয়ে দেওয়া হয়। ২০ বছর বয়সী আমেনাকে তার শ্বশুরবাড়ির লোকজন পিটিয়ে হত্যা করে দড়ি দিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখেছে।

Advertisement

তাদের অভিযোগ, ৭ মাসের অন্তঃস্বত্ত্বা কোনো মা আত্মহত্যা করতে পারে না। এছাড়া আত্মহত্যার কোনো আলামতও দেখতে পাননি তারা। এ ঘটনায় জড়িত শাকিব ও তার পরিবারের লোকজনের বিচারের দারি জানিয়েছে মৃতের পরিবার।

কলাপাড়া থানার ওসি আলী আহমেদ জানান, গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মৃতের স্বামী শাকিবকে আটক করা হয়েছে। এটি হত্যা না-কি আত্মহত্যা ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!