[ দেশজুড়ে ]
আবাসিক হোটেলে হাতেনাতে ধরা ম্যানেজারসহ ৬ নারী-পুরুষ
ছবি: সংগৃহীত
অনৈতিক কাজে লিপ্ত থাকায় কক্সবাজারের টেকনাফের স্কাইভিউ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ম্যানেজারসহ ৬ যৌনকর্মীকে আটক করেছে পুলিশ।
রোববার দুপুরে টেকনাফ পৌরসভার পুরাতন বাস স্টেশন সংলগ্ন এলাকায় ওই হোটেল থেকে তাদের আটক করা হয়।
টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করে জানান, আটককৃতদের মধ্যে ৩ নারী ও ৩ পুরুষ রয়েছেন। আটককৃতদের থানায় নিয়ে আনা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
জানা গেছে, স্কাইভিউ আবাসিক হোটেলে অনুমতি ছাড়াই হোটেল মালিক ও গ্রেফতারকৃত ম্যানেজার পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ক্যাম্প থেকে নারীদের লোভ দেখিয়ে নিয়ে এসে যৌন কাজে লিপ্ত করে আসছিলেন। তাই হোটেল কর্তৃপক্ষ ও ম্যানেজারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান স্থানীয় এলাকাবাসী।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!