[ দেশজুড়ে ]
পাথরঘাটায় এক শ্রমিকের মৃত্যু
পাথরঘাটা থানা -ফাইল ছবি
বরগুনার পাথরঘাটায় ইটভাটার পাইপে ঢুকে জসিম (৩২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (১০ জুন) দুপুর ১টার দিকে উপজেলার কালমেঘা ইউনিয়নের কুপধন এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত জসিম পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের বাইনচটকি গ্রামের কবির হোসেনের ছেলে। তিনি কুপধন এলাকায় আর.এস.বি নামে একটি ইটভাটার শ্রমিক ছিলেন।
স্থানীয় ইউপি সদস্য মোস্তফা মিয়া বলেন, সকাল থেকে জসিম ইটভাটার পাশেই বিষখালী নদীর পাড়ে কাজ করছিলেন। হঠাৎ জোয়ারের স্রোতে ইটভাটার পাইপে মধ্যে ঢুকে যায়। কিছুক্ষণ পর জসিমকে না পেয়ে অন্য শ্রমিকরা খোঁজাখুঁজি করেন। এ সময় পাইপের মধ্যে জসিমের মরদেহ দেখতে পান তারা।
পাথরঘাটা থানার ওসি আল মামুন বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল শেষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/এমআই/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!