ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পিকআপের চাপায় প্রাণ গেল দুধ বিক্রেতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪২, ১০ জুন ২০২৪
পিকআপের চাপায় প্রাণ গেল দুধ বিক্রেতার
ফাইল ফটো

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পিকআপভ্যানের চাপায় আলী হোসেন নামে এক পথচারী নিহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের খাড়েরা বাসস্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলী হোসেন (৬০) উপজেলার খাড়েরা এলাকার হাফেজ আহমেদের ছেলে। তিনি পেশা দুধ বিক্রেতা ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা থানার ওসি রাজু আহমেদ জানান, পিকআপ ভ্যানটি জেলার আখাউড়া তন্তর বাজার থেকে মাছ বিক্রি করে ফিরছিলেন। এ সময় কসবা কুমিল্লা-সিলেট মহাসড়কের খাড়েরা বাসস্ট্যান্ডের কাছে পথচারী আলী হোসেনকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

তিনি আরো জানান, এ ঘটনায় পিকআপভ্যানটিকে জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!