মঙ্গলবার (১১ জুন) দুপুরে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের হাজীগঞ্জ গোগরা নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে সবুজ (২৫) নামে এক যাত্রী মারা যান।
চাঁদপুর জেনারেল হাসপাতালে নিলে পিংকি নামে অন্তঃসত্ত্বা এক নারী ও তার স্বামী মোজাম্মেলকে কর্তব্যরত চিকিৎসক ডা. সৈয়দ আহমেদ কাজল মৃত ঘোষণা করেন।
.png)
এছাড়া আহত আক্তার ও ফরিদের অবস্থা আশঙ্কাজনক। তারা হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয়রা জানান, অটোরিকশা ও বালুবাহী ট্রাকটি দ্রুত গতিতে যাচ্ছিলো। অটোরিকশা ট্রাকটিকে অতিক্রম করার সময় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন পুরুষ যাত্রী মারা যান। সিএনজিতে বাকি চারজনকে দ্রুত চাঁদপুর সরকারি হাসপাতালে পাঠানো হয়।
হাজীগঞ্জ থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- দ্রুতগতির অটোরিকশাটি অতিক্রম করতে গিয়ে বালুবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে থাকা অটোরিকশার সব যাত্রী গুরুতর জখম হন। একজনের মরদহ হাজীগঞ্জ থানায়, আর বাকি দুইজনের (পুরুষ-নারী) মরদেহ চাঁদপুর সরকারি হাসপাতালে রয়েছে।
তিনি আরো জানান, অটোরিকশা ও বালুবাহী ট্রাক জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। ট্রাকচালক পলাতক। ঘটনাটি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।