ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

যে কারণে স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেললেন স্ত্রী

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৫, ১১ জুন ২০২৪
যে কারণে স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেললেন স্ত্রী
ফাইল ফটো

বরগুনার বামনায় পরকীয়ার জেরে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়েছেন দ্বিতীয় স্ত্রী। পরে গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে উপজেলা হাসপাতালে নেয়া হয়। এরপর সেখানকার চিকিৎসক তাকে বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

সোমবার (১০ জুন) দিবাগত রাত সোয়া ১০টার দিকে বামনা উপজেলার সোনাখালী বাজার এলাকায় ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

আহত ফোরকান (২৮) বামনা উপজেলার তালেশ্বর গ্রামের আব্দুল হানিফ চৌকিদারের ছেলে।

স্থানীয়রা জানান, পরকীয়া সন্দেহে ওই নারী বেশ কিছুদিন ধরে স্বামী ফোরকানের সঙ্গে ঝগড়া করছিলেন। সোমবার রাত সোয়া ১০টার দিকে ওই ভাড়া বাসার নিজ কক্ষে দ্বিতীয় স্ত্রী তার স্বামীর পুরুষাঙ্গ ব্লেড দিয়ে কেটে ফেলেন। এ সময় তিনি চিৎকার করলে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করেন। পরে দ্রুত বামনা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ফোরকানকে বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

বামনা থানার ওসি কিশোর কুমার মন্ডল বলেন, আহত ফোরকান এখন চিকিৎসাধীন। তবে কেউ এখন পর্যন্ত কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।

 
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!