ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সম্পত্তি ভাগবাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব, বৃদ্ধাকে মেরেই ফেললেন স্বামী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৮, ৩০ মে ২০২৪
সম্পত্তি ভাগবাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব, বৃদ্ধাকে মেরেই ফেললেন স্বামী
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পারিবারিক বিরোধের জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী সালেহা বেগম নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার খাড়েরা ইউনিয়নের পূর্ব গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সালেহা বেগম (৬০) উপজেলার খাড়েরা ইউনিয়নের পূর্ব গ্রামের আব্দুর রহিমের স্ত্রী ছিলেন। এ সময় স্থানীয় লোকজন স্বামী আব্দুর রহিমকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করেন।

কসবা থানার ওসি মো. রাজু আহমেদ জানান, পরিবারের ছেলে-মেয়েদের মধ্যে সম্পত্তি ভাগবাটোয়ারা নিয়ে বৃদ্ধা সালেহা বেগমের সঙ্গে তার বৃদ্ধ স্বামীর প্রায়ই বাকবিতণ্ডা হতো। বৃহস্পতিবার সকালে একই বিষয় নিয়ে তাদের দুজনের মধ্যে কলহ শুরু হয়। এর জেরে আব্দুর রহিম তার স্ত্রীকে ছুরিকাঘাত দিয়ে গুরুতর আহত করেন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

তিনি আরো জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!