বুধবার (২৯ মে) সকালে উপজেলার পদুয়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের বশির মোহাম্মদ সিকদার পাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ফাতেমা বেগম ঐ এলাকার সোনা মিয়ার স্ত্রী।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হারুনর রশিদ বলেন, মানসিক রোগে আক্রান্ত ছিলেন ফাতেমা বেগম। মঙ্গলবার রাতে খাওয়া শেষে নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন তিনি। পরে কোনো একসময় লোহার বিমের সঙ্গে শাড়ি পেঁচিয়ে গলায় ফাঁস দেন। সকালে পরিবারের সদস্যরা তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। এর আগেও তিনি একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে জানান পরিবারের সদস্যরা।
.png)
লোহাগাড়া থানার এসআই শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়। শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।