ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

শিক্ষার্থীরা বস্তা খুলতেই দেখল ‘নবজাতকের মরদেহ’

চবি প্রতিনিধি
প্রকাশিত: ২০:২০, ২৫ মে ২০২৪
শিক্ষার্থীরা বস্তা খুলতেই দেখল ‘নবজাতকের মরদেহ’
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের যাতায়াতের একমাত্র মাধ্যম শাটল ট্রেন থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার (২৪ মে) রাত সাড়ে ৯টার দিকে শাটল থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

শাটল ট্রেনে থাকা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, শাটল ট্রেন ষোলশহর স্টেশনে এসে থামলে এক নারী বস্তাটি ট্রেনের বগিতে রেখে নেমে যান। ট্রেন ছেড়ে দেওয়ার পরও ঐ নারী ফেরত না এলে শিক্ষার্থীরা কৌতুহলবশত বস্তার ভেতরে তাকালে নবজাতকের মরদেহ দেখতে পান। বগিতে থাকা শিক্ষার্থীরা ঘটনা বুঝতে পেরে ট্রেন বটতলী স্টেশনে এসে থামলে রেলওয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

Advertisement

এ বিষয়ে রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শহিদুল ইসলাম বলেন, গতকাল রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন থেকে আমরা মৃত অবস্থায় একটি নবজাতক উদ্ধার করি। এ ঘটনায় আমরা একটি অপমৃত্যু মামলা নিয়েছি। আমরা জড়িত কাউকে এখনো চিহ্নিত করতে পারিনি, তবে তদন্ত চলমান রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!