কোতোয়ালি থানার ওসি এসএম ওবায়েদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়রা খালে মরদেহটি দেখতে পান। পরে তাদের দেওয়া খবরে পুলিশ খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করে। তার আনুমানিক বয়স ২৫ বছর। মরদেহ পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে।
ওসি আরো বলেন, যুবকের পরিচয় ও মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। পরিচয় জানার চেষ্টা চলছে।
.png)