[ দেশজুড়ে ]
চাঁপাইনবাবগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
চাঁপাইনবাবগঞ্জে পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে ও বিকেলে জেলা সদর এবং নাচোল উপজেলায় পৃথক স্থানে এ ঘটনা ঘটে।
জানা যায়, নাচোলে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে ডুবে মারা যায় লামিয়া নামে চার বছরের এক শিশু। মৃত লামিয়া কাজলা গ্রামের আরিফুল ইসলামের মেয়ে।
অন্যদিকে, বিকেলে সদর উপজেলার উপররাজারামপুর কুমারপাড়া এলাকায় পুকুরে ডুবে মারা যায় ২৭ মাস বয়সী আব্দুর রহমান জুনায়েদ নামে এক শিশু। সে ঐ গ্রামের জহুরুলের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন সদর ও নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা। তারা জানান, দুই শিশুই নানার বাড়িতে পুকুরে ডুবে মারা গেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!