[ দেশজুড়ে ]
জমির জন্য বড় ভাইকে মেরেই ফেললেন ইব্রাহিম
ছবি: ডেইলি বাংলাদেশ
কুমিল্লায় জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাই ইব্রাহিম খলিলের হাতে খুন হয়েছেন বড় ভাই আবু মিয়া।
মঙ্গলবার (২১ মে) রাত সাড়ে ৯টার দিকে নগরীর ২০ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত আবু মিয়া ওই এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে।
জানা যায়, মঙ্গলবার রাতে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাই ইব্রাহিম খলিল ও তার সহযোগীরা আবু মিয়াকে পিটিয়ে আহত করেন। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এদিকে, ঘটনার পর থেকে ইব্রাহিম খলিল ও তার সহযোগীরা পলাতক রয়েছেন।
কুমিল্লা সদর দক্ষিণ থানার ওসি আলমগীর হোসেন বলেন, জমি নিয়ে বিরোধের জেরে এক ভাই আরেক ভাইকে ছুরিকাঘাত করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা করেছেন নিহতের ছেলে সায়মন।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!