ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

তাবিজ করার সন্দেহে কবিরাজকে কুপিয়ে হত্যা

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪০, ২৭ এপ্রিল ২০২৪
তাবিজ করার সন্দেহে কবিরাজকে কুপিয়ে হত্যা
ছবিতে গ্রেফতারকৃত আবু তাহের 

চট্টগ্রামের ফটিকছড়িতে মোহাম্মদ নূর হোসেন নামে এক কবিরাজকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনার পর আবু তাহের নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার রাতে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মালেক শাহ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এরপর রাতেই আবু তাহেরকে গ্রেফতার করা হয়।

নিহত নূর হোসেন কাঞ্চননগর ইউনিয়নের দক্ষিণ কাঞ্চননগর মোহাম্মদ পাড়া এলাকার নছর জামানের ছেলে। গ্রেফতার হওয়া আবু তাহের একই এলাকার জহুর আহমদের ছেলে।

Advertisement

জানা গেছে, রাত সাড়ে ১১টার দিকে মালেক শাহ বাজারের একটি দোকানে চা খাচ্ছিলেন নূর হোসেন। এ সময় দা দিয়ে কুপিয়ে তাকে আহত করেন আবু তাহের। পরে স্থানীয়রা নূর হোসেনকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, নূর হোসেন পেশায় একজন কবিরাজ। আবু তাহের ও তার পরিবারের সদস্যদের তাবিজ করার সন্দেহে আবু তাহের তাকে কুপিয়ে হত্যা করেন বলে ধারণা করা হচ্ছে। তবে আবু তাহের মানসিক ভারসাম্যহীন বলে জানান স্থানীয়রা।

ফটিকছড়ি থানার ওসি মীর মোহাম্মদ নুরুল হুদা বলেন, ঘটনার পর আবু তাহেরকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!