এর আগে, বেলা ১১টার দিকে দুপচাঁচিয়া উপজেলার চৌমুহনী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম তারেকুল ইসলাম তারেক। সে এবার এসএসসি পরীক্ষার ফলাফলে উত্তীর্ণ হয়েছে। তারেক দুপচাঁচিয়া উপজেলার সদর ইউনিয়নের আনছার আলীর ছেলে। এ ঘটনায় তারেকের সঙ্গে মোটরসাইকেলে থাকা তার বন্ধু নাহিদ গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
.png)
এসব তথ্য নিশ্চিত করেছেন দুপচাঁচিয়া থানার ওসি সনাতন চন্দ্র সরকার। তিনি জানান, মঙ্গলবার সকালে তারাজুন এলাকা থেকে মোটরসাইকেল নিয়ে আফতাবনগর এলাকায় যাওয়ার জন্য রওনা হয় তারেক ও নাহিদ। তারেক মোটরসাইকেল চালাচ্ছিল। পথিমধ্যে চৌমুহনী বাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল সান্তাহার থেকে বগুড়াগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত অবস্থায় তারেক ও নাহিদকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পরে বেলা সাড়ে ৩টার দিকে তারেকের মৃত্যু হয়৷ এছাড়া নাহিদ হাসপাতালে চিকিৎসাধীন।
তিনি আরো জানান, এ ঘটনায় ট্রাক জব্দ করা হলেও চালক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।