ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আকাশে উঠল হাওরের পানি, অলৌকিক ঘটনায় চাঞ্চল্য

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৬, ১৩ জুন ২০২৪
আকাশে উঠল হাওরের পানি, অলৌকিক ঘটনায় চাঞ্চল্য
নিকলীতে ঘূর্ণি আকারে আকাশে উঠে যায় হাওরের পানি

কিশোরগঞ্জের নিকলীর হাওরে ঘটেছে এক অলৌকিক ঘটনা। ঘূর্ণি আকারে নিকলীর হাওরের পানি আকাশে উঠে যাওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (১২ জুন) সন্ধ্যায় নিকলী উপজেলার সিংপুর এলাকায় এ ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টা সময় এ অবস্থা থাকার পর অন্ধকারে বিলীন হয়ে যায়।

অলৌকিক এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। যার একটি দৃশ্য সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে।

Advertisement

নিকলী উপজেলার সিংপুর গ্রামের বাসিন্দা রাজীব বলেন, এমন দৃশ্য বেশ কয়েক বছর আগে সামাজিক মাধ্যমে দেখেছিলাম। এরপর এমন ঘটনা নিজের চোখে দেখলাম।

নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকাররম সরদার বলেন, সন্ধ্যার আগ মুহূর্তে এমন দৃশ্য এলাকার শতশত মানুষ দেখেছেন। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, এটি জলকুণ্ডলী। জলকুণ্ডলী দেখতে টর্নেডোর মতো হলেও টর্নেডোর সঙ্গে এর মৌলিক পার্থক্য রয়েছে। টর্নেডোতে থাকে বায়ু আর জলকুণ্ডলীতে বায়ুর পরিবর্তে থাকে পানি। জলকুণ্ডলী সাধারণত পানিতেই থাকে বলে জনপদে ধ্বংসাত্মক কার্যকলাপ চালাতে পারে না। স্থলভাগের স্পর্শে এলে এটি গুঁড়িয়ে যায়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!