শনিবার (১৫ জুন) দুপুরে পঞ্চগড় সদরের হাফিজাবাদ ইউনিয়নের বামনপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জানা গেছে, মৃত শাহিদা একই বামনপড়া গ্রামের হারুনের মেয়ে। তিনি হাজি সফির উদ্দীন মহিলা স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী।
.png)
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সকাল ৯টায় নিজ বাড়ি থেকে বের হন শাহিদা। এরপর দিনভর আর বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখোঁজি করেন। না পেয়ে স্থানীয় ইউপি সদস্যকে নিয়ে বাবা হারুন থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। এর একদিন পর শনিবার সকালে বাড়ির কিছু দূরে তাদের নিজস্ব পুকুরে স্থানীয়রা একটি লাশ ভাসতে দেখে থানা পুলিশ ও পরিবারের সদস্যদের জানান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত লাশের নাক-মুখ দিয়ে তাজা রক্ত বের হচ্ছিল।
পঞ্চগড় সদর থানার ওসি প্রদিপ কুমার রায় জানান, ওই ছাত্রীর বাড়ির পাশের পুকুর থেকে লাশ উদ্ধার করে সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্তের পর পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেয়া হবে।