ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাগেরহাটে ঈদের প্রধান জামাত ষাটগম্বুজ মসজিদে

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৮, ১৬ জুন ২০২৪
বাগেরহাটে ঈদের প্রধান জামাত ষাটগম্বুজ মসজিদে
ফাইল ফটো

বাগেরহাটে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে বিশ্বঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে। সেখানে প্রথম জামাত হবে সকাল ৭টায়, দ্বিতীয় জামাত ৭টা ৪৫ মিনিটে ও সর্বশেষ জামাত সকাল সাড়ে ৮টায় হবে।

বিশ্ব ঐতিহ্য এই মসজিদে ঈদুল আজহার প্রথম ও প্রধান জামাতে ইমামতি করবেন বাগেরহাট আলিয়া (কামিল) মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ। দ্বিতীয় জামাতে ইমামতি করবেন ষাটগম্বুজ মসজিদের ভারপ্রাপ্ত ইমাম মাওলানা মো. নাসির উদ্দিন। তৃতীয় এবং সর্বশেষ জামাতে ইমামতি করবেন সিঙ্গাইড় জামে মসজিদের ইমাম মাওলানা মোজাহিদুল ইসলাম।

এছাড়া বাগেরহাট পুরাতন কোর্ট জামে মসজিদ, আলীয়া মাদরাসা, হরিণখানা জামে মসজিদসহ বাগেরহাট শহরের বেশিরভাগ মসজিদে ঈদুল আজহার জামাত ৭টা ৩৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

Advertisement

বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক অরবিন্দ বিশ্বাস বলেন, এরইমধ্যে পরিষ্কার-পরিছন্নতার কাজ প্রায় শেষের দিকে। ঈদে মুসল্লিদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: বাগেরহাট
লিংক সফলভাবে কপি হয়েছে!