ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাদারীপুরে দুই পক্ষের সংঘর্ষ-ককটেল বিস্ফোরণ, আহত ১০

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৩৪, ১৭ জুন ২০২৪
মাদারীপুরে দুই পক্ষের সংঘর্ষ-ককটেল বিস্ফোরণ, আহত ১০
ছবি: সংগৃহীত

মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক পুলিশসহ ১০ জন আহত হয়েছেন। এ সময় অর্ধশত ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রোববার দুপুরে মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের কালাই সরদারের চর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের কালাই সরদারের চর এলাকায় আপাং কাজীর সঙ্গে একই এলাকার হাচেন হাওলাদারের দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এরই জেরে দুপুরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

এ সময় অর্ধশত ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে এক পুলিশসহ ১০ জন হয়েছেন। আহতদের বেশ কয়েকজনকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

Advertisement

আহত কয়েকজন হলেন- এসআই নিতাই চন্দ্র সাহা, নজরুল তালুকদার (৩৮), আল-আমিন (২৬)। বাকিদের নাম জানা যায়নি।

এ ব্যাপারে হাচেন হাওলাদার বলেন, আপাং কাজীর নেতৃত্বে আমাদের বসতবাড়িতে বিনা অপরাধে অতর্কিতভাবে হামলা চালানো হয়েছে। আমরা বিচার চাই।

অভিযুক্ত আপাং কাজীর মোবাইল ফোন বন্ধ পাওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

কালকিনি থানার ওসি আব্দুলাহ আল মামুন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফাঁকা গুলি ও টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!