সোমবার (১৭ জুন) দুপুরে উপজেলার মন্ডলটারী গ্রামের রাস্তার ধারে কচুক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, রাজু মন্ডল গাগলা বাজারে সার ও কীটনাশকের ব্যবসা করতেন। রোববার (১৬ জুন) বিকেলে ব্যবসার কাজে গাগলা বাজারে যান তিনি। পরে রাত গভীর হলেও বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। এ সময় রাজুর ব্যবহৃত মোবাইল ফোনে কল দিলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।
.png)
ঈদের দিন সকাল ১০টার দিকে রাজুর বাড়ি থেকে কিছুটা দূরে কচুক্ষেতে তার গলাকাটা লাশ দেখেন স্থানীয়রা। বিষয়টি থানায় জানালে পুলিশ কচুক্ষেত থেকে রাজুর গলাকাটা লাশ উদ্ধার করে।
নাগেশ্বরী থানার ওসি রূপ কুমার সরকার বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন।