ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঈদের আনন্দ ভাগাভাগি করতে মাঠে শিশু নাজিয়া, মুহূর্তে হলো লাশ

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:২১, ১৭ জুন ২০২৪
ঈদের আনন্দ ভাগাভাগি করতে মাঠে শিশু নাজিয়া, মুহূর্তে হলো লাশ
ফাইল ফটো

সিরাজগঞ্জে বেলকুচিতে ঈদের মাঠে গিয়ে অটোভ্যানের ধাক্কায় নাজিয়া (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৭ জুন) সকালে উপজেলার কল্যাণপুর ঈদগাহ মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশু নাজিয়া কল্যাণপুর গ্রামের নূর হোসেনের মেয়ে।

স্থানীয়রা জানান, ঈদের মাঠে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় নাজিয়া। এ সময় আঞ্চলিক সড়ক পাড়ি দিতে গেলে একটি ব্যাটারিচালিত অটোভ্যান তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

বেলকুচি থানার ওসি আনিছুর রহমান বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় যে শিশু মারা গেছে তার পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!