বন্দর সংশ্লিষ্টরা জানান, শুক্র-শনি সরকারি ছুটিসহ ১৭ জুন ঈদুল আজহা উপলক্ষে ১৪ থেকে ১৮ জুন পর্যন্ত বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ ছিল। বুধবার সকাল থেকে চালু হয়েছে বন্দর ও কাস্টমসের কার্যক্রম। শুরু হয়েছে আমদানি ও রফতানি। দেশের বিভিন্ন এলাকা থেকে বন্দরে আসছে রফতানিকৃত পণ্যবোঝাই ট্রাক।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক রেজাউল করিম জানান, ১৪ জুন থেকে ১৮ জুন পর্যন্ত বন্ধের পর আজ থেকে চালু হয়েছে পোর্ট। কয়েক দিনের ক্ষতি পুষিয়ে নিতে রাতদিন আমদানি-রফতানি বাণিজ্যসহ পণ্য লোড আনলোডের কাজ চলবে।
.png)