ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আখাউড়া স্থলবন্দরে ৪ দিন বন্ধ আমদানি-রফতানি

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২১, ১৩ জুন ২০২৪
আখাউড়া স্থলবন্দরে ৪ দিন বন্ধ আমদানি-রফতানি
ফাইল ফটো

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে চারদিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১৬ জুন থেকে ১৯ জুন পর্যন্ত ব্যবসায়িক ছুটি ঘোষণা করায় আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

বুধবার (১২ জুন) আখাউড়া স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ফুরকান আহমেদ খলিফা ও আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলামের যৌথ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম জানান, ১৬ জুন (রোববার) থেকে ১৯ জুন (বুধবার) নাগাদ বন্দরে ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকবে। এরই মধ্যে বিষয়টি  ভারতীয় ব্যবসায়ীদের চিঠি দিয়ে জানানো হয়েছে। আগামী ২০ জুন বৃহস্পতিবার সকালে পুনরায় আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।

Advertisement

আখাউড়া চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি মোহাম্মদ খাইরুল আলম বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও উভয় দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!