ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বেনজীরের আলোচিত সাভানা পার্কে ৬ দিনে আয় কত জানা গেল

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:০২, ২০ জুন ২০২৪
বেনজীরের আলোচিত সাভানা পার্কে ৬ দিনে আয় কত জানা গেল
ফাইল ফটো

গোপালগঞ্জের আলোচিত সাবেক আইজিপি বেনজীর আহমেদের মালিকানাধীন সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় গত শনিবার (১৫ জুন)। পার্কটি সরকারি ব্যবস্থাপনায় চালুর পর গত ৬ দিনে সোয়া ৩ লাখ টাকা আয় হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন পার্ক পর্যবেক্ষণ ও তদারকির কমিটির সদস্যসচিব ও গোপালগঞ্জ দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মো. মশিউর রহমান।

তিনি জানান, গত শনিবার (১৪ জুন) থেকে পার্কটি চালু করা হয়। এরপর থেকে আজ বৃহস্পতিবার (২০ জুন) পর্যন্ত ৬ দিনে পার্কের মধ্যে দর্শনার্থী প্রবেশ, রাইড ফি এবং খাবার বিক্রি বাবদ আয় হয়েছে ২ লাখ ৭১ হাজার ৫ টাকা, কাশফুল (বন) বিক্রি বাবদ আয় ২০ হাজার টাকা ও পার্কের গাছের আম বিক্রি থেকে আয় হয়েছে ৪৮ হাজার ২১৬ টাকা। মোট আয় হয়েছে ৩ লাখ ২৬ হাজার ৪৬১ টাকা।

Advertisement

তিনি আরো জানান, আয় হওয়া এসব টাকা তদারকি কমিটির আহ্বায়ক জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের ব্যবস্থাপনায় যে হিসাব খোলা হয়েছে, সেই হিসাবে জমা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: গোপালগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!