ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কটিয়াদী পুরাতন বাজারে আগুন, কোটি টাকার ক্ষতি 

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৫, ২১ জুন ২০২৪
কটিয়াদী পুরাতন বাজারে আগুন, কোটি টাকার ক্ষতি 
ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের কটিয়াদীতে তেলের গোডাউন ও কীটনাশকের দোকানে আগুন লাগার ঘটনা ঘটছে৷ এতে দুটি দোকান পুড়ে গেছে৷ অপর একটি দোকানের আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। 

শুক্রবার বিকেল সাড়ে ৫ টার দিকে কটিয়াদী পুরাতন বাজারে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক আগুন লাগার কারণ নিশ্চিত হওয়া যায়নি৷ পরে কটিয়াদী ফায়ার সার্ভিস ও বাজিতপুর ফায়ার সার্ভিস গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে দুটি দোকান আগুনে পুড়ে যায়।

জানা যায়, প্রথমে মেসার্স রাধানাথ রায়ের দোকানে এরপর আরো দুটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে গেছে। এছাড়াও তেলের গোডাউনে আগুন লাগলে ফায়ার সার্ভিস তা নিয়ন্ত্রণে আনে। 

Advertisement

মেসার্স রাধানাথ দোকান মালিকের ছেলে পার্থ রায় বলেন, এটি নাশকতা হতে পারে। একটি ছেলে প্রথমে সঙ্গে থাকা লাইটার দিয়ে আগুন ধরায়৷ তার শরীরেও লাগে৷ এক পর্যায়ে দোকানে ছড়িয়ে পড়ে৷ আগুনে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে৷ ফায়ার সার্ভিস আগে আসলে ক্ষতি থেকে বাঁচতাম। 

দুই দোকানের মালিক পরিতোষ রায় জানান, তাদের প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস আরো আগে এতোটা আগুন ছড়াতো না৷ ৫০০ গজ দূরত্বে থেকেও তারা আধাঘণ্টা পরে আসলো।

কটিয়াদী ফায়ার সার্ভিসের ইনচার্জ আতিকুল বলেন, আগুন লাগার সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে আমরা এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তেলের ডিপো ছিলো তাই সাবধানে কাজ করতে হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!