ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]
তিস্তায় নৌকাডু‌বি

৩ দিন পর ভেসে উঠলো আরেক শিশুর মর‌দেহ, এখনো নিখোঁজ ৫

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৩, ২২ জুন ২০২৪
৩ দিন পর ভেসে উঠলো আরেক শিশুর মর‌দেহ, এখনো নিখোঁজ ৫
 তিস্তায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজদের অপেক্ষায় স্বজনরা। ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় তিস্তায় নৌকাডু‌বির ঘটনায় নি‌খোঁজের তিন‌দিন পর কুলসুম খাতুন না‌মে আড়াই বছরের এক শিশুর মর‌দেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে। 

শ‌নিবার সকা‌লে উপ‌জেলার বজরা ইউনিয়‌নের জিগাবা‌ড়ির চর এলাকায় শিশু‌টির মর‌দেহ ভাস‌তে‌ দে‌খে স্বজনরা। প‌রে তা‌কে উদ্ধার ক‌রা হয়। শিশু কুলসুম সাতালস্কর গ্রামের কয়জর আলীর মে‌য়ে।

বিষয়‌টি‌ নি‌শ্চিত ক‌রে‌ছেন উলিপুর উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউর রহমান।

Advertisement

স্থানীয় ইউপি সদস্য এনামুল হক বলেন, সকালে শিশুটিকে ভাস‌তে দেখেন স্বজনরা। পরে স্থানীয়দের সহায়তায় শিশুটির মরদেহ উদ্ধার ক‌রেন স্বজনরা। 

তি‌নি‌ আরো জানান, নৌকাডু‌বির ঘটনায় এখনো পাঁচজন নি‌খোঁজ র‌য়ে‌ছেন। তারা হ‌লেন- পশ্চিম বজরার আনিছুর রহমান (৩০), তার স্ত্রী রুপা‌লি বেগম (২৫) ও তাদের ৯ বছরের মেয়ে আইরিন, ৯ বছরের ভা‌গনি হিরা ম‌নি ও আজিজু‌র রহমানের পাঁচ বছরের ছে‌লে শা‌মিম হো‌সেন।

উলিপুর উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউর রহমান বলেন, গত বুধবার সন্ধ্যায় প‌শ্চিম বজরা এলাকার ২৬ জন যাত্রী নি‌য়ে আত্মীয়ের বা‌ড়ি‌তে দাওয়াত ‌খে‌তে যাওয়ার সময় নৌকাডু‌বির ঘটনা ঘ‌টে। এ সময় ১৯ জন নদী সাঁত‌রে তী‌রে উঠ‌তে পার‌লেও সাতজন নি‌খোঁজ হয়। প‌রে তল্লা‌শি চা‌লি‌য়ে এক শিশুর মর‌দেহ উদ্ধার করা হয়। আজ সকালে আরো এক শিশু‌র মর‌দেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে। বা‌কি‌দের উদ্ধারে ফায়ার সা‌র্ভি‌সের পাশা‌পা‌শি আমা‌দের লোকজনও কাজ কর‌ছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!