ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নৌকাডুবি: মেডিকেল শিক্ষার্থীসহ নিহত ২

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫৪, ২১ জুন ২০২৪
নৌকাডুবি: মেডিকেল শিক্ষার্থীসহ নিহত ২
ফাইল ফটো

শেরপুরের ঝিনাইগাতীতে ঈদ আনন্দে ঘুরতে বেরিয়ে নৌকা ডুবে মেডিকেল শিক্ষার্থীসহ দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এছাড়াও পানিতে ডুবে অসুস্থ হয়ে পড়েছেন আরো পাঁচজন।

শুক্রবার বিকেলে উপজেলার ধানশাইল ইউনিয়নের দক্ষিণ কান্দুলি গ্রামের বাইলসা বিলের নলাডুবায় ঐ নৌকা ডুবির ঘটনা ঘটে।

মৃতরা হলেন- কান্দুলি গ্রামের সোহরাব মিয়ার ছেলে ও রংপুর মেডিকেল কলেজের তৃতীয়বর্ষের ছাত্র মোশাররফ হোসেন মিল্টন (২২) এবং একই এলাকার সাদা মিয়ার ছেলে ও শেরপুর তিনআনী কলেজের অনার্স দ্বিতীয়বর্ষের ছাত্র আমানউল্লাহ (২২)। তারা একে অপরের বন্ধু।

Advertisement

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বেলা আড়াইটার দিকে কান্দুলি গ্রামের ৮ বন্ধু মিলে ঈদের আনন্দ করতে নৌকা ভাড়া করে বাইলসা বিলের নলাডুবা এলাকায় ঘুরতে যান। নলাডুবায় গিয়ে আনন্দ করা অবস্থায় নৌকাটি ভারসাম্য হারিয়ে ফেলে। ফলে ৮ বন্ধুকে নিয়ে ঘটনাস্থলেই ডুবে যায় নৌকাটি। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে গিয়ে উদ্ধার কাজে নামেন। তবে ততক্ষণে মেডিকেল শিক্ষার্থী মিল্টন মারা যান। অপর বন্ধুদের উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আমানুল্লাহ।

অন্যদিকে, অসুস্থ হয়ে পড়ায় অপর পাঁচ বন্ধুকে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ধানশাইল ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম ও ঝিনাইগাতি থানার ওসি বছির আহমেদ বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: শেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!