[ দেশজুড়ে ]
সিলেটে বন্যার পানিতে নৌকাডুবি, যুবকের মৃত্যু
ফাইল ফটো
সিলেটের গোয়াইনঘাট উপজেলার কাপনা নদীতে নৌকাডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ জুন) ভোরে কাপনা নদী থেকে তার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।
মৃত সাদাত হোসেন ফতেহপুর ইউনিয়নের ফতেহপুর প্রথম খণ্ড গ্রামের শিব্বির আহমদের ছেলে।
স্থানীয়রা জানান, মোহাম্মদ সাদাত হোসেন দুই বন্ধু মিলে ছোট্ট একটি নৌকা নিয়ে কাপনা নদীতে ঘুরতে আসেন। দুই বন্ধু ঘুরতে ঘুরতে সন্ধ্যা ঘনিয়ে এলে তারা কাপনা নদী হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। কাপনা নদীতে প্রবল স্রোতের কারণে লংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় আসার পর তাদের নৌকা ডুবে যায়। তাদের চিৎকার শুনে ফতেহপুর প্রথম খণ্ড গ্রামের ইলিয়াস মিয়ার ছেলে রাসেল আহমদকে উদ্ধার করলেও সাদাত পানিতে তলিয়ে যান। ভোরে তার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।
.png)
গোয়াইনঘাট থানা ওসি রফিকুল ইসলাম পিপিএম বলেন, মরদেহ স্থানীয়রা উদ্ধার করেছেন। এ ঘটনায় ময়নাতদন্ত ছাড়া তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!