ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নৌকায় উঠতে গিয়ে নদীতে রাফি: ঘটলো হৃদয়বিদারক ঘটনা

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩৩, ২১ জুন ২০২৪
নৌকায় উঠতে গিয়ে নদীতে রাফি: ঘটলো হৃদয়বিদারক ঘটনা
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় পদ্মা নদীতে নৌকায় উঠতে গিয়ে নিখোঁজের প্রায় ৭ ঘণ্টা পর মো. রাফি মল্লিক নামে এক তরুণের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

বৃহস্পতিবার (২০ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার শিলাইদহ ইউনিয়নের শিলাইদহ খেয়াঘাট এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়। 

নিহত মো. রাফি মল্লিক গোপালগঞ্জ জেলার সদর উপজেলার মিয়াপাড়া এলাকার আবু দাউদ মল্লিকের ছেলে। এর আগে, দুপুরে শিলাইদহ খেয়াঘাটের নৌকায় উঠতে গিয়ে নদীতে পড়ে ডুবে যায় রাফি।

Advertisement

জানা যায়, চাকরির সুবাদে রাফির বাবা পরিবার নিয়ে পাবনা শহরে ভাড়া বাসায় বসবাস করেন। ভাড়া বাসায় যাওয়ার জন্য বৃহস্পতিবার রাফি গোপালগঞ্জ হতে ট্রেনে চড়ে কুমারখালী রেল স্টেশনে নামেন। এরপর শিলাইদহ খেয়াঘাট এসে নৌকায় উঠার সময় পানিতে পড়ে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন খোঁজাখুজি করে না পেয়ে কুমারখালী ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সন্ধ্যা ৭টার দিকে ঘটনাস্থল থেকে রাফির লাশ উদ্ধার করে।

মা সুবর্ণা বেগম জানান, ছেলেকে নিয়ে তিনি পাবনায় চাকরিজীবী স্বামীর কাছে যাচ্ছিলেন। পথে শিলাইদহ ঘাটে এসে তিনি ওয়াশরুমে গিয়েছিলেন। ওয়াশরুম থেকে এসে তিনি দেখেন তার ছেলে নেই। 

কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহির উদ্দিন জানান, নৌকায় উঠতে গিয়ে নদীতে পড়ে গিয়ে ডুবে যায় রাফি। খবর পেয়ে লাশ উদ্ধার করে নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!