ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁদপুরে ডাকাতিয়া নদীতে ডুবে শিশু নিখোঁজ

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:১২, ২৩ এপ্রিল ২০২৪
চাঁদপুরে ডাকাতিয়া নদীতে ডুবে শিশু নিখোঁজ
ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁদপুর শহরের পুরাণ বাজার এলাকায় ডাকাতিয়া নদীতে ডুবে মো. জুনায়েদ মিয়া (১০) নামে শিশু নিখোঁজ হয়েছে। তাকে উদ্ধার করতে নৌ ফয়ার সার্ভিস ও কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের ডুবুরি দল যৌথভাবে প্রায় সাড়ে ৩ ঘণ্টা চেষ্টা চালিয়েছে।

মঙ্গলবার দুপুর ২টার দিকে পুরাণ বাজার ব্রিজের পশ্চিমে এবং পুরাণ বাজার ডিগ্রি কলেজের পূর্ব পাশে ডাকাতিয়া নদীর পাড়ে এ ঘটনা ঘটে।

জুনায়েদ পুরান বাজার কলেজ এলাকার বাসিন্দা মো. নাছির উদ্দিনের ছেলে। সে স্থানীয় একটি মাদরাসার ছাত্র ছিল। সে সাঁতার জানতো না। নদীর পাড়ে বেঁধে রাখা নৌকা থেকে পানিতে পড়ে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা। 

Advertisement

সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স চাঁদপুর নৌ ইউনিটের ইনচার্জ মো. মুসলিম মিয়াজী।

তিনি বলেন, সংবাদ পেয়ে দুপুর ২টা ৪০ মিনিটে নৌ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে উপস্থিত হয় এবং কার্যক্রম শুরু করে। ওই সময় উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের ডুবুরি দল। যৌথভাবে কিছু সময় বিরতি নিয়ে দুটি ডুবুরি দল সন্ধ্যা ৬টা পর্যন্ত উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। কিন্তু নিখোঁজ শিশুর সন্ধান মেলেনি। বুধবার সকাল ৮টা থেকে উদ্ধার কার্যক্রম চলবে এবং শিশুকে উদ্ধার করা পর্যন্ত কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!