[ দেশজুড়ে ]
পদ্মায় গোসলে নেমে ৩ কিশোর নিখোঁজ
পদ্মা নদী -ফাইল ছবি
রাজশাহীর পবা উপজেলায় পদ্মা নদীতে গোসল করতে নেমে একসঙ্গে তিন কিশোর নিখোঁজ হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার শ্যামপুর বালুর ঘাটে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
রাজশাহী ফায়ার সার্ভিসের উপপরিচালক ওবায়দুল বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পবা উপজেলার শ্যামপুর বালুর ঘাটে পদ্মা নদীতে গোসল করতে নেমে তারা নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের উদ্ধারে নামে।
.png)
এদিকে খবর পেয়ে পদ্মাপাড়ে ভিড় করেছেন নিখোঁজ কিশোরদের স্বজনরা, তারা কান্নায় ভেঙে পড়েছেন। তবে এখনো নিখোঁজদের কোনো সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছে স্থানীয়রা।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!