ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গোসলে নেমে নিখোঁজ, খালে মিলল যুবকের মরদেহ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১১, ৭ এপ্রিল ২০২৪
গোসলে নেমে নিখোঁজ, খালে মিলল যুবকের মরদেহ
ছবি: ডেইলি বাংলাদেশ

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মার শাখা খালে গোসল করতে নেমে নিখোঁজের পর মো. শান্ত (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। রোববার বেলা ১১টার দিকে উপজেলার নূরপুর সংলগ্ন পদ্মা শাখার ডহুরী খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত শান্ত নূরপুর বেপারী বাড়ির শাহআলম বেপারীর ছেলে। এরআগে, শনিবার বিকেল ৫টার দিকে খালে গোসলে নেমে তিনি নিখোঁজ হয়েছিলেন। 

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শান্ত মৃগী রোগে আক্রান্ত ছিলেন। শনিবার গোসলে নেমে তিনি ডুবে যান। এ সময় অনেক খোঁজাখুঁজি করা হলেও তাকে পাওয়া যায়নি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার তৎপরতা শুরু করে। অভিযানের একপর্যায়ে রোববার সকাল ১১টার দিকে খাল থেকে মরদেহ উদ্ধার করা হয়।

Advertisement

লৌহজং থানার ওসি খন্দকার ইমাম হোসেন জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!