বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাত ৮টার দিকে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের মিঠা পানিরছড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রুবেল টেকনাফ সদর ইউনিয়নের শীলবনিয়া পাড়ার বাসিন্দা জাফরের ছেলে।
শুক্রবার ভোরে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রশিদ মিয়া।
.png)
তিনি জানান, মিঠাছড়ি নৌঘাটের স্থানীয় জেলেরা মেরিন ড্রাইভ সড়কের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে মোবাইলে তাকে অবহিত করা হয়। পরে বিষয়টি পুলিশকে জানিয়েছেন তিনি।
টেকনাফ থানার ওসি মুহাম্মদ ওসমান গণি বলেন, রাতে মেরিন ড্রাইভ সড়কের পাশে একটি রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এ সময় মরদেহের পাশ থেকে দুই জোড়া স্যান্ডেল ও একটি রক্তাক্ত ছোরা পাওয়া যায়। মরদেহ থেকে একটু দূরে মেরিন ড্রাইভ সড়কের পশ্চিম পাশে সৈকতে একটি ইজিবাইক উল্টানো অবস্থায় রয়েছে। নিহতের শরীরে, গলায় ও মাথার পেছনে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
তিনি আরো বলেন, ঘটনার পর পুলিশের সিআইডির বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়। পরে সিআইডির একটি দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত কাজ করে। ধারণা করা হচ্ছে, ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশে এ খুনের ঘটনা ঘটিয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে কাজ করছে পুলিশ।