ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মুন্সীগঞ্জে নদীতে গোসলে নেমে বাবা-ছেলেসহ নিখোঁজ ৩

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫০, ১২ এপ্রিল ২০২৪
মুন্সীগঞ্জে নদীতে গোসলে নেমে বাবা-ছেলেসহ নিখোঁজ ৩
নিখোঁজদের উদ্ধারে ডুবুরি দল। ছবি: ডেইলি বাংলাদেশ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দিঘীরপাড় এলাকার পদ্মার শাখা নদীতে গোসল করতে নেমে বাবা-ছেলেসহ তিনজন নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।

নিখোঁজরা হলেন- রিয়াদ আহমেদ রাজু (৪৫) ও তার ছেলে রামিন আরিদ (১৬) এবং মোহাম্মদ জুয়েল (৪০)। তাদের বাড়ি ঢাকার মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, তারা ঐ উপজেলার বেসনাল এলাকার তাদের স্বজন আলম মোল্লার বাড়িতে বেড়াতে আসেন। পরে শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে ট্রলারে করে ৩০-৩৫ জন মিলে দিঘীরপাড় ইউনিয়নের ধানকোড়া এলাকায় পদ্মার শাখা নদীতে ঘুরতে বের হয়ে বেশ কয়েকজন গোসল করতে নামেন। পরে বাবা-ছেলেসহ তিনজন নদীর স্রোতের তোড়ে ভেসে যান।

এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মুন্সীগঞ্জ সদর ও টঙ্গীবাড়ি উপজেলা ফায়ার সার্ভিসের টিম ও নৌ-পুলিশ।

টঙ্গীবাড়ি ফায়ার সার্ভিসের ইনচার্জ মোস্তফা কামাল বলেন, সংবাদ পেয়ে আমাদের টিম ঘটনাস্থলে এসে পৌঁছায়। এরইমধ্যে ঢাকা থেকে প্রশিক্ষিত ডুবুরি দল ঘটনাস্থলে রওনা হয়েছে। ডুবুরি দল এসে পৌঁছালে আনুষ্ঠানিক উদ্ধার কাজ শুরু হবে।

মুন্সীগঞ্জ সদর থানার চর আব্দুল্লাহ নৌ ফাঁড়ির ইনচার্জ আবুল হাসনাত জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশের টিম রয়েছে। উদ্ধার কাজের প্রস্তুতি চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!