[ দেশজুড়ে ]
ঠাকুরগাঁওয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নদীতে গোসল করতে নেমে ইয়াসমিন (১০) ও তসলিমা (১১) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার কুলিক নদীতে খঞ্জনা নামক স্থানে এ ঘটনা ঘটে।
মৃত ইয়াসমিন উপজেলার খঞ্জনা গ্রামের ইব্রাহিম আলীর মেয়ে ও তসলিমা আক্তার দিনাজপুর সদরের ইউসুফ আলীর মেয়ে। তসলিমা তার নানিবাড়ি বেড়াতে এসেছিলো৷
বিষয়টি নিশ্চিত করেছেন রাণীশংকৈল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নাছিম ইকবাল৷
.png)
তিনি জানান, দুপুরে তারা দুইজন মিলে কুলিক নদীতে গোসল করতে নেমেছিলো৷ কিছুক্ষণ পরে তারা ডুবে যায়৷ এলাকাবাসী দেখলে তাদের উদ্ধার করেন। ঘটনাস্থলে ইয়াসমিন মারা যায়। আর হাসপাতালে নেয়ার পথে তসলিমা মারা যায়।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!