ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নদীতে ডুবে নিখোঁজ ৩য় শ্রেণীর ছাত্র

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ০১:৪৫, ১২ মে ২০২৪
নদীতে ডুবে নিখোঁজ ৩য় শ্রেণীর ছাত্র
ছবি- ডেইলি বাংলাদেশ

বাগেরহাটের রামপালের দাউদখালী নদীতে গোসল করতে নেমে শাওন সরকার (৮) নামের এক শিশু নিখোঁজ রয়েছে। সে উপজেলার গোবিন্দপুর গ্রামের মালো পাড়ার রতন সরকারের ছেলে। 

খবর পেয়ে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রহিমা সুলতানা বুশরা, রামপাল থানা পুলিশ ও রামপাল ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে ছুটে গেছেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মুন্সি বোরহান উদ্দিন জেড জানান, শনিবার দুপুর দেড়টার সময় গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দাউদখালী নদীতে বন্ধুদের সাথে গোসল করতে যায় তৃতীয় শ্রেণীর ছাত্র শাওন সরকার। তার বন্ধুরা গোসল করে চলে আসার সময় দেখতে পায় শাওন নেই। পরে তাকে খোঁজাখুঁজি শুরু হয়। এক পর্যায়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। শিশু শাওন বাবা মায়ের ছোট ছেলে হওয়ায় তার পরিবারে চলছে শোকের মাতম। 

Advertisement

এ প্রতিবেদন লেখা পর্যান্ত ফায়ার সার্ভিসের ডুবুরী দল নিখোঁজ শিশুকে উদ্ধার করতে পারেনি। তবে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কর্মকর্তা আবু জাফর সিদ্দিক।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!