ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩১, ৬ এপ্রিল ২০২৪
চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর
মহানন্দা নদী -ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার মহানন্দা ও শিবগঞ্জ উপজেলার পাগলা নদীতে গোসল করতে নেমে তিন শিশুর মৃত্যু হয়েছে।

এরমধ্যে ভোলাহাটে উপজেলার বজরাটেক এলাকায় মহানন্দা নদীতে ৫-৬ জন শিশু দুপুরে গোসল করতে নামে। এ সময় উপজেলার রাধানগর গ্রামের আব্দুল কাদেরের ছেলে জিহাদ মিয়া (১২) ও সুবেদ মিস্ত্রির ছেলে আজিজুল হক (১২) নিখোঁজ হয়। পরে ফায়াস সার্ভিসের কর্মীরা তাদের দু-জনের মরদেহ বিকেল ৩টার দিকে উদ্ধার করেন।

অন্যদিকে, শিবগঞ্জ উপজেলার তত্তিপুর ব্রিজ সংলগ্ন পাগলা নদীর ঘাটে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে গোসলের সময় নিখোঁজ হয় রানিহাটি কর্মকার পাড়ার রুপ কুমারের মেয়ে পিয়াঙ্কা (১১)। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন ও ভোলাহাট থানার ওসি সুমন কুমার জানান, আইনি প্রক্রিয়া শেষে শিশুদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!